বুধবার, ০২:০৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

‘আশা হারিয়ে’ ইমরান খানের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬১ বার পঠিত

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক সর্বসম্মত রায়ে গত ২১ অক্টোবর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে পিটিআই চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন বলে রায়ে বলা হয়েছে। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

এই নিয়ে শনিবার ইমরান খান ঘোষণা দিয়েছেন, আগামী শুক্রবার তিনি দেশটির বহুল প্রত্যাশিত লং মার্চের তারিখ ঘোষণা করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ক্ষমতাসীনদের সঙ্গে ‘ব্যাকডোর’ আলাপে তিনি তেমন কিছু আশা করেন না । আশাহত হলেও হুঁশিয়ারি বার্তায় বলেন, সরকার বিক্ষোভ দমাতে চাইলে বিশৃঙ্খলা হতে পারে।

ইসলামাবাদের দলের নেতা আজমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় ব্যাকডোর আলোচনায় বসে, তবে আমার মনে হয় না চলমান আলোচনায় কোনো যৌক্তিক ফলাফল আসবে। আলোচনার একমাত্র গুরুত্ব ছিল আগাম নির্বাচনের ব্যাপ্তি নিয়ে, কিন্তু মনে হয় না সরকার আগাম নির্বাচন দেবে।
পিটিআই চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক নির্বাচনে আমদানি শাসক বাজেভাবে হেরেছে এবং অনুধাবন করেছে নির্বাচনে তারা পিটিআই-এর সঙ্গে টিকতে পারবে না। তাই তারা আগাম নির্বাচন দেবে না।

এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। ইমরান খান বলেন, এইবার লং মার্চ শান্তিপূর্ণ হবে এবং সমর্থকরা উপভোগ করবে। এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লংমার্চ হতে যাচ্ছে বলে জানান। পিটিআই চেয়ারম্যান বলেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com