রবিবার, ০৩:৫৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পঠিত

ঢাকা থেকে শরীয়তপুরের ডামুড্যা গামী লঞ্চ স্বর্ণদ্বীপ-২ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই লঞ্চের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন অন্তত ২ জন।

রোববার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির ও গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com