শনিবার, ১০:২৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাকিস্তানের সেনা প্রধানের অবসরের ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তিনি অবসর নেবেন এবং এর কোনো বিকল্প চাইছেন না তিনি।

শুক্রবার জি নিউজের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে বলা হয়েছে, সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী দেশটির রাজনীতিতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

সম্প্রতি মার্কিন সফরের সময়ে ওয়াশিংটন দূতাবাসের এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং তারা ভবিষ্যতেও এটি অব্যহত রাখতে চায়।

জেনারেল বাজওয়ার মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হবে এবং তিনি তার নির্ধারিত সময়ে অবসরের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেনাপ্রধানের মতে, শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো কূটনীতি হতে পারে না। আর শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো দেশ তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না।
সূত্র : দি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com