রবিবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সমাবেশস্থলের ২ কিলোমিটারজুড়ে জনস্রোত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১২ বার পঠিত

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে শিববাড়ি মোড় পার হলেই কানে ভেসে আসছে স্লোগানের শব্দ। বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন সমাবেশস্থলের দিকে। গতকাল শুক্রবার সন্ধ্যার পরপরই অনেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে আজ শনিবার দুপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ সমাবেশ হয়েছে।

চারিদিকে শুধু লোক আর লোক। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন। আবার অনেকেই গোল হয়ে প্রতিবাদী সংগীত গাইছেন।

গতকাল রাতেই বেশিরভাগ নেতাকর্মী ট্রেনে ও ট্রলারে করে আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন। রাতে উপস্থিত নেতাকর্মীরা সমাবেশ স্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা-পাটি পেতে ঘুমিয়েছেন। কাউকে কাউকে দেখা গেছে খবরের কাগজ বিছিয়ে ঘুমাতে।

সকালেও অনেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে সকালের নাস্তা দেওয়া হচ্ছে। খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।

সকালে মিরাজুল শেখ জানান, তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসেছেন। গাড়ি বন্ধ থাকায় ট্রেনে এসেছেন। রাত ৯টা থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ফেরিঘাট মোড়ের একটি ব্যাংকের নিচে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘আসার সময় একটু আশঙ্কা ছিল। কিন্তু এখানে পৌঁছানোর পর সেই ভয় আর নাই। রাজপথ এখন আমাদের দখলে।’

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘সকালের মধ্যেই মানুষের সমাগম ডাকবাংলো ও এর আশেপাশের এলাকায়। কয়েক হাজার নেতাকর্মী ইতোমধ্যে খুলনা নগরীর ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, খুলনা রেলস্টেশনের আশেপাশে অবস্থান নিয়েছেন। রাতে নেতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমাবেশস্থলে থেকেছেন। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com