রবিবার, ০৩:৫৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ

জানমালের স্বার্থেই বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার পঠিত

খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয় পেয়ে পরিবহন বন্ধ করেছেন মালিক-শ্রমিকরা। এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ দেয়নি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ অক্টোবর) বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিএনপির ঢাকায় সমাবেশ। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডিসেম্বর মাসে বিএনপির রাজপথ দখল করা এক রঙিন খোয়াব।

ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদের যন্ত্রণা শেখ হাসিনাই সবচেয়ে ভালো বোঝেন। কাজেই বাংলাদেশকে তিনি জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ হিসেবেই গড়ে তুলছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এখন সারা বিশ্বের অনুপ্রেরণা। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাফল্য উদাহরণ হিসেবে তুলে ধরছে নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের গণমাধ্যমগুলো। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে।

বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com