বৃহস্পতিবার, ০২:৪২ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।

রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো।

এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৫ নভেম্বর।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

মাহাথির দুই দশকের বেশি সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com