মঙ্গলবার, ০৬:৫৪ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

শ্রীপুরে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরের রেললাইনে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় স্লিপার স্থাপনের কাজ চলছিল। ট্রাক থেকে ক্রেন দিয়ে স্লিপার আনলোড সময় ক্রেন উল্টে রেললাইনের উপর পড়ে যায়। এতে ময়মনসিংহগামী তিস্তাা এক্সপ্রেস শ্রীপুর রেলওয়ে স্টেশনে এবং ও ঢাকাগামী কম্পিউটার উপজেলার কাওরাইদ রেলস্টেশনে, মহুয়া ও ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস আশপাশের স্টেশনে যাত্রা বিরতি করেছে। ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিমান বন্দর থেকে ময়মনসিংহগামী যাত্রী সোনিয়া আক্তার ও রফিকুল ইসলাম জানান, সম্প্রতি রেলপথে দুর্ঘটনা বেড়েছে। এসব দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষকে আরো সজাগ থাকার আহ্বান জানান তারা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে যাচ্ছে। দ্রুত রেল লাইন থেকে ক্রেন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com