শনিবার, ০৯:২৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, কারণ নিয়ে জল্পনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

পদত্যাগ করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। সুয়েলার দাবি, ব্যক্তিগত ইমেইল থেকে সরকারি নথি পাঠিয়েছিলেন। নিয়ম লঙ্ঘনের জন্যই পদত্যাগ করেছেন। যদিও আদৌ সেটাই কারণ কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বুধবার টুইটারে ইস্তফাপত্র নিজের ইস্তফাপত্র পোস্ট করে ব্রেভারম্যান দাবি করেছেন, অভিবাসন-সংক্রান্ত সরকারি নীতির পক্ষে সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে ব্যক্তিগত ইমেইল থেকে এক ‘সংসদীয় সতীর্থকে’ ইমেইল পাঠিয়েছিলেন। তার ফলে লঙ্ঘিত হয়েছে নিয়ম। অভিবাসন-সংক্রান্ত ওই নথির বেশিরভাগটাই এমপিরা জানলেও ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন ব্রেভারম্যান।

স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিস ট্রুস। তিনি বলেছেন, ‘আপনার ইস্তফাপত্র গ্রহণ করছি এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটার প্রতি সম্মান প্রদর্শন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বের ক্ষেত্রে নিয়ম পালন করা হবে এবং মন্ত্রিসভার গোপনীয়তা বজায় রাখা হবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com