শুক্রবার, ০৭:০৮ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মানুষকে কষ্ট দেয়া গর্হিত কাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পঠিত

সৃষ্টির সেরা জীব তথা আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেই ইসলামের আবির্ভাব। অশান্তি, অন্যায়, অত্যাচার, দ্বিধা-দ্বন্দ্ব, জুলুম, নির্যাতন ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম অন্যায়, অবিচারকে কখনো আশ্রয় দেয় না বা সহ্য করে না। বিনা কারণে কাউকে কষ্ট দেয়া ইসলামে গর্হিত কাজ।

মানুষকে কষ্ট দানকারী বা উৎপীড়নকারীকে আল্লাহ তায়ালা পছন্দ করেন না। মানুষকে কষ্ট দেয়া পবিত্র কুরআনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন- ‘যেসব লোক অপরাধ না করা সত্ত্বেও কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়।’ রাসূলে আকরাম সা: বিভিন্ন সময় প্রকৃত মুসলমানের পরিচয় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। তার সারাংশ এই- কোনো ব্যক্তিকে প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহর ওপর বিশ্বাসের পাশাপাশি উত্তম কাজে অংশগ্রহণ, উত্তম আদর্শে পরিচালন ও নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে। মানুষকে কোনোভাবেই কষ্ট দেয়া ইসলাম সমর্থন করে না। রাসূল সা: বলেছেন, ‘সেই প্রকৃত মুসলমান যার মুখ ও হাতের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করেছে সেই প্রকৃত মুহাজির’ (বুখারি, মুসলিম)।

আল্লাহ তায়ালা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষও সুন্দরের পূজারী। মানুষ স্বভাবতই সুন্দর। তাই ইসলাম মানুষের চাহিদা ও ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ঘোষণা করেছে, তুমি অপরের কাছ থেকে যেমন ভালো ব্যবহার আশা করো তুমিও তার সাথে ভালো ব্যবহার করো। এ প্রসঙ্গে রাসূল সা: ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে যে এমন পছন্দ করে যে, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক তবে তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে, সে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার করে যা সে নিজের জন্য পছন্দ করে’ (সহিহ মুসলিম-১৮৪৪)।

লেখক : শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com