রবিবার, ০১:৪২ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে ২ দিন বাস চলাচল বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী ২২ অক্টোবর। এই গণসমাবেশ ঘিরে ২১ ও ২২ অক্টোবর খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের আলোচনা সভায় যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ১৮টি রুটে ২ শতাধিক বাস চলাচল করে। মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ওই দুই দিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না ও প্রবেশও করবে না।

তবে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কেন, এমন প্রশ্নের কোনো জবাব দেননি কেউ।

এদিকে, আগামী ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনার ১০ জেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে নেতাকর্মীদের আসার কথা রয়েছে। এছাড়া খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবে। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে ঘিরেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

বিএনপি সূত্রে জানা গেছে, খুলনার সমাবেশে এক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন তারা। এই জনসমাগম ঠেকাতেই বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ তাদের। এর আগেও বিএনপির সমাবেশ কেন্দ্র করে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তবে প্রতিবন্ধকতায় মানুষের সমাগম কমানো যায়নি। তাই এবার সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই মানুষ বিএনপির গণসমাবেশে যোগ দেবেন বলে দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com