রবিবার, ০৯:৪১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকিতে প্রায় ১০০ কোটি শিশু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে প্রায় ১০০ কোটি শিশু চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ডাচ ভিত্তিক এনজিও ‘দ্য কিডসরাইটস’।

বুধবার তারা এ বিষয়ে সতর্ক করে বলেছে, গত এক দশকে শিশুদের জীবনমান উন্নত হয়নি।

জাতিসঙ্ঘের সংস্থাসমূহের পাঠানো তথ্যের ভিত্তিতে ‘দ্য কিডসরাইটস’ বলছে, বিশ্বের এক তৃতীয়াংশ শিশু যার সংখ্যা প্রায় ৮২ কোটি তারা বর্তমানে তাপপ্রবাহের ধকল সমালাচ্ছে। বিশ্বব্যাপী ৯২ কোটি শিশু পানি ঘাটতির শিকার। ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে প্রায় ৬০ কোটি বা প্রতি চারজনে একজন শিশু।

দ্য কিডসরাইটস প্রথম ও একমাত্র মানাবাধিকার গ্রপ যারা বার্ষিকভাবে কিভাবে শিশু অধিকারকে সম্মান জানানো হয় তার একটি র‌্যাংকিং বা পরিমাপ তৈরি করেছে। এক্ষেত্রে ১৮৫টি দেশের মধ্যে আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড র‌্যাংকিংয়ের একেবারে প্রথম সারিতে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি সিয়েরালিওন, আফগানিস্তান ও সাদ।

দ্য কিডসরাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক ডুলার্ট চলতি বছরের রিপোর্টকে বিশ্বের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্যে উদ্বেগজনক বলে বর্ণনা করেন।

তিনি বলেন, জলবায়ুর দ্রুত পরিবর্তন তাদের ভবিষ্যত ও মৌলিক অধিকারের জন্যে হুমকিস্বরূপ।

তিনি আরো বলেন, গত এক দশকে শিশুদের জীবনমানের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। উপরূন্ত কোভিড-১৯ মহামারির কারণে তাদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিসডরাইটস সূচকে বলা হয়েছে, গত দুই দশকে প্রথমবারের মতো শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ কোটিতে দাঁড়িয়েছে। তবে অ্যাঙ্গোলা ও বাংলাদেশ এই দুটি দেশ শিশু অধিকারের বিষয়ে তাদের অবস্থান উন্নত করেছে।

অ্যাঙ্গোলা তার পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হার অর্ধেকেরও বেশি নামিয়ে এনেছে। আর বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী কম ওজনের শিশুর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com