রবিবার, ১১:৪৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

পদের নাম

সৈনিক।

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি ও সেনাসন্তান : স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি / সমমান (মাদ্রাসা/ কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

টেকনিক্যাল ট্রেড : স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে এসএসসি ভোকেশনাল হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং  এসএসসি / সমমান (মাদ্রাসা/ কারিগরি/ উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত টেবিল-১ অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ/ ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেড কোর্স সম্পন্ন পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে টেকনিক্যাল ট্রেড-এর ক্ষেত্রে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স

সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি ও সেনাসন্তান প্রার্থীর বয়স ৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২০ বছর এবং টেকনিক্যাল ট্রেড প্রার্থীর বয়স ৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২১ বছর।

শারীরিক যোগ্যতা (সকল ক্ষেত্রে)

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে (ন্যূনতম ৫০ মিটার)।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে (ন্যূনতম ৫০ মিটার)।

বেতন

প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এসএমএস ও অনলাইনের (http://sainik.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর, ২০২১ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০২১।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com