বুধবার, ১২:০৫ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ : সৌদির প্রতি সমর্থন ঘোষণা পাকিস্তানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১২ বার পঠিত

তেলের সরবরাহ নিয়ে ওপেক প্লাসের সিদ্ধান্তের বিরুদ্ধের যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ‘বাজারের উত্থান-পতন এড়ানো এবং বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল নিশ্চিত করার জন্য সৌদি আরবের উদ্বেগের বিষয়টি আমরা মূল্যায়ন করছি।’

পাকিস্তানের পররাষ্ট্র দফতর আরো জানায়, আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ ধরনের বিষয়গুলো গঠনমূলকভাবে সমাধানকে উৎসাহিত করে পাকিস্তান।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সাথে আমাদের দীর্ঘস্থায়ী, টেকসই এবং ভ্রাতৃপ্রতীম সম্পর্কের বিষয়টি আমরা আবারো জোরালভাবে উল্লেখ করছি।

এর এক দিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে তেলের উৎপাদন হ্রাস করার মাধ্যমে রাশিয়ার প্রতি সমর্থন দিচ্ছে সৌদি আরব। কিন্তু সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, স্রেফ ব্যবসায়িক কারণে তারা তেলের উৎপাদন হ্রাস করেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস কার্টেল (এতে রাশিয়াও রয়েছে) নভেম্বর থেকে দৈনিক দুই মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার কথা ঘোষণা করেছে। এতে তেলের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, সৌদি আরবকে এই সিদ্ধান্তের জন্য মূল্য দিতে হবে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com