বুধবার, ১২:০৬ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

রুশ হামলায় ইউক্রেনের ১১০০ গ্রাম-শহর বিদ্যুৎ শূন্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

রাশিয়ার গত ১০ দিনের হামলায় ইউক্রেনের প্রায় ১ হাজার ১০০ গ্রাম ও শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক, কিরোভোগ্রাদ, মিকোলাইভ, ঝিতোমির, খারকিভ, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন অঞ্চলের ১ হাজার ১৬২টি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এখন অন্ধকারে।

সরকারের জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী কিয়েভসহ ১৬টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন ও গোলা দিয়ে প্রায় ১৯০টি বড় ধরনের হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে শীত আসন্ন। এই সময় বিদ্যুতের চাহিদাও বাড়তির দিকে। ঠিক তার আগে গত এক সপ্তাহে রুশ হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় লিখেছেন, ১০ অক্টোবর থেকে দেশের প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ঘাটতির কারণে দেশজুড়ে ব্ল্যাকআউট হচ্ছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com