রবিবার, ০৯:০০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘রুপালি গিটারের’ নায়কের ‘ঘুমন্ত শহরে’ ছেড়ে যাওয়ার আজ চতুর্থ বছর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার পঠিত

‘হারানো বিকেলের গল্প’ ৫৬ বছর বয়সে শেষ করেছিলেন আইয়ুব বাচ্চু। ‘কষ্ট’ ‘ফেরারি মনে’ জমা রাখা ‘রুপালি গিটারের’ নায়কের ‘ঘুমন্ত শহরে’ ছেড়ে যাওয়ার আজ চতুর্থ বছর।

২০১৮ সালের আজকের দিনে (১৮ অক্টোবর) ঢাকার স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে ‘কষ্ট পেতে ভালোবাসা’ আইয়ুব বাচ্চু সত্যি-সত্যিই তাঁর ‘রুপালি গিটার’ ফেলে ‘জীবনের গল্পের’ ইতি টানেছিলেন।

মাত্র ৬০০ টাকা নিয়ে ১৯৮৩ সালে ঢাকায় এসেছিলেন আইয়ুব বাচ্চু। আর যেদিন ঢাকা থেকে শেষবার চট্টগ্রামের গাড়ি ধরেছিলেন, সেদিন নিয়ে গেছেন ১৬ কোটি মানুষের ‘রক্তগোলাপ’ ভালোবাসা।

‘আগলি বয়েজ’ দিয়ে ব্যান্ড সংগীত শুরু করা আইয়ুব বাচ্চু ২৭ বছরের ক্যারিয়ার শেষ করেছেন ‘এলআরবি’-তে। এর মাঝে ‘ফিলিংস (নগর বাউল)’ ও ‘সোলস’-এর হয়ে গিটার হাতে মঞ্চে উঠেছেন। তারপর ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি নিজেই গঠন করেছেন ‘লিটল রিভার ব্যান্ড’, যা পরে ‘লাভ রানস ব্লাইন্ড’ বা ‘এলআরবি’ নামে জনপ্রিয়তা লাভ করে। এর পরের ইতিহাস তাঁর গানের অ্যালবাম ‘আমাদের বিস্ময়’-এর মতো। এলিফ্যান্ট রোডের হোটেলে ঢাকার জীবন শুরু করা চট্টগ্রামের রবিন হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক।

‘ঘুমন্ত শহরে’ ভক্তদের ভালোবাসার এবি (আইয়ুব বাচ্চু) নেই তিন বছর, তবে গানের মতো তাঁকে ‘বারো মাস’ ভালোবেসে স্মরণে রাখছে তাঁর ‘ময়না’ ও ‘রিমঝিম বৃষ্টি’রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com