বুধবার, ১২:৩৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

ক্ষমা চাইলেন দুধ দিয়ে গোসল করা সেই যুবলীগ নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দুধ দিয়ে গোসল করে যুবলীগ ছাড়ার ঘোষণা দেওয়া ছানোয়ার হোসেন। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ক্ষমা চান।

ভিডিও বার্তায় সানোয়ার বলেন, ‘আমার যে কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। আমার পরিবার আজগানা ইউনিয়ন পূর্বাঞ্চলের একমাত্র আওয়ামী পরিবার। আমার পরিবার ছাড়া এ অঞ্চলে আগে কোনো সক্রিয় আওয়ামী পরিবার ছিল না। এ দলটির জন্য আমার পরিবারের অনেক ত্যাগ রয়েছে। আমার বাবা আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।’

তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে আমি দলের প্রার্থীর পক্ষে এজেন্ট ছিলাম। অনেক নেতাকর্মীরা বলেছে তুমি নেতৃত্বে আস। তোমার দরকার আছে। সভাপতি হতে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকেই বলেছে তোমারটা হয়ে যাবে। যারা গত নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন তারাই পদটা পেয়ে গেছেন। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছি। আমি এ কাউন্সিলের ব্যাপারে ক্ষোভে ধৈর্য রাখতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাই। যুবলীগের ভাইদের কাছেও ক্ষমা চাই। জননেত্রী শেখ হাসিনার পা ধরে ক্ষমা চাই। মানুষ ভুলের ঊর্ধ্বে না। সবাই আমার ভুলকে ক্ষমা করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এর আগে গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদ না পেয়ে খাটিয়ারহাট বাজারে দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন ছানোয়ার। এ সময় তিনি কান ধরে উঠবসও করেন। শুধু তাই নয়, তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থাকা মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com