শনিবার, ১১:২৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যশোরে চলতি বছরে ৮৬৪ জনের ডেঙ্গু শনাক্ত, সুস্থ ৭৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

যশোরে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৮৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সদরে ৩০ ও অভয়নগরে রয়েছে ২৬ জন। তবে এখনো পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তি মারা যায়নি।

জানা গেছে, সোমবার পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৬৭ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও যশোর জেনারেল হাসপাতালে ১১জন আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোর সদর উপজেলায় ৪৩২, অভয়নগরে ৩৩১, বাঘারপাড়ায় এক, চৌগাছায় পাঁচ, কেশবপুরে ১৫, মণিরামপুরে দুই, যশোর জেনারেল হাসপাতালে ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগী যশোরে ৩৬৫, অভয়নগরে ২৮০, বাঘারপাড়ায় এক, চৌগাছায় পাঁচ, কেশবপুরে ১০, মণিরামপুরে দুই ও যশোর জেনারেল হাসপাতালে ৬৭ জন।

ডেপুটি সিভিল সার্জল নাজমুস সাদিক রাসেল বলেন, যশোরে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। কাউকে কোথাও রেফারও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com