শুক্রবার, ০৮:২২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ইরানের কুখ্যাত কারাগারে আগুন-গোলাগুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ইরানের কুখ্যাত এভিন কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ছাড়া এতে গোলাগুলির ও সাইরেন বাজার শব্দ শোনা গেছে। আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কারাগারে দেশটির রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিদেশিদের আটক করে রাখা হয়েছে। অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তেহরানের ওই অঞ্চলে আগুন ও ধোঁয়া উড়তে। একই সঙ্গে বিস্ফোরণ এবং গুলির শব্দও শোনা গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখন পর্যন্ত জানানো হয়নি।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কিন্তু ভিডিও ফুটেজে ওই অঞ্চলে আগুন জ্বলতেই দেখা গেছে।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়। এরপর থেকে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত দুই শতাধিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করেছে।

বিবিসি পার্সিয়ানের সাংবাদিক রানা রহিমপুর বলেন, কারাগারের এই ঘটনার সঙ্গে বিক্ষোভের ঘটনার সম্পর্ক আছে কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। এভিনে শত শত বিক্ষোভকারীকে পাঠানো হয়েছে বলে জানান রানা।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই ঘটনা বিক্ষোভের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নেই। তবে এক কর্মকর্তা, আগুনের জন্য অপরাধীর সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com