বৃহস্পতিবার, ০১:১১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শুরুর বিপর্যয় কাটিয়ে নামিবিয়ার সংগ্রহ ১৬৩

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও নামিবিয়া। তবে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া শুরুতে বিপদে পড়লেও জান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিতের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো সংগ্রহ পেয়েছে।

আজ রোববার গিলংয়ে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। তবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে দুই উইকেট হারায় নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ৯৩ রানে আরও ৪ উইকেটের পতন হয়।

তবে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন ফ্রাইলিঙ্ক ও স্মিত। তারা ঝড়ো ব্যাট করে ৩৩ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের শেষ বলে আউট হওয়া ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪টি চারে ৪৪ করেন। তবে স্মিত ১৬ বলে ২টি চার ও সমান ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। লংকান বোলার প্রমোদ মদুশান ২টি উইকেট লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com