মঙ্গলবার, ১১:২৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

কী হতে যাচ্ছে চীনের ২০তম কংগ্রেস সভায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত

চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) তাদের রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করতে যাচ্ছে রোববার থেকে।

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এক সপ্তাহব্যাপী এ কংগ্রেসে জড়ো হবেন প্রায় ২ হাজার ৩০০ প্রতিনিধি। এ কংগ্রেসের মাধ্যমে সিসিপির শীর্ষ নেতৃত্ব নিয়োগ, এর সংবিধান সংশোধন এবং আগামী পাঁচ বছরের জন্য দেশটির নীতি নির্দেশনা অনুমোদন দেয়া হবে।

প্রতি পাঁচ বছর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে জনবহুল এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ওপর একচেটিয়া নিয়ন্ত্রক এই পার্টির সম্মেলন একটি বড় বিষয়।

১৯২১ সালে প্রতিষ্ঠিত চীনের কমিউনিষ্ট পার্টির ২০তম এ কংগ্রেসে প্রায় নিশ্চিতভাবেই দলটির নেতা শি জিনপিং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। আর এর মধ্য দিয়ে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও থেকে যাচ্ছেন।

নির্বাচিত হলে তিনিই হচ্ছেন, ১৯৭৬ সালে মাও সেতুং-এর মৃত্যুর পর থেকে এই প্রথম এমন চীনা নেতা, যিনি ২ মেয়াদের বেশি সময় ধরে দায়িত্ব পালন করবেন। আর, মাও এবং তার উত্তরসূরি দেং জিয়াওপিং-এর পর তিনি হবেন সবচেয়ে ক্ষমতাধর নেতা। এটি একটি স্পষ্ট লক্ষণ যে তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট হবার পর থেকে ক্ষমতা সুসংহত করেছেন। আর এর মধ্য দিয়ে দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার বদলে দেশটি একজন ক্ষমতাধর নেতার শাসনের দিকে ফিরে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই কংগ্রেসে নীতিগত কোনো বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না। তবে অনেকে মনে করছেন, উচ্চ হারে সংক্রমণ দেখা না দেয়ায় এই ভাইরাস সহনশীল অবস্থানেই থাকবে এবং চীনের কঠোর জিরো-কোভিড নীতি এমন পর্যায়ে শিথিল হতে পারে।

এই কংগ্রেসেই বুঝা যাবে আগামী ৫ বছরে চীন কীভাবে অসংখ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এই চ্যলেঞ্জগুলোর মধ্যে রয়েছে কোভিড-১৯ এবং মন্থর অর্থনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সাথে কঠিন সম্পর্ক পর্যন্ত। এগুলো চীনের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ভৌগলিক প্রভাবের জন্য বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com