শনিবার, ০৮:৩২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাকিস্তান : সবার নজর এখন গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনের দিকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

পাকিস্তানে আজ রোববার সবার চোখ দেশটির জাতীয় পরিষদের উপ-নির্বাচনের দিকে। জাতীয় পরিষদের আটটি আসনের মধ্যে সাতটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বিশ্লেষকেরা এটিকে ইমরান খানের জনপ্রিয়তার ওপর ‘গণভোট’ হিসেবে অভিহিত করেছেন।

গত ১০ এপ্রিল পার্লামেন্টারি অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকটি চেষ্টা চালিয়েছেন ইমরান খান। আজ রোববারের উপ-নির্বাচন তারই একটি অংশ।

পাকিস্তানের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে জয়ী হলে একটি রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। পরে ওই আসনগুলোতে আবার নির্বাচন হয়।

পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগে টালমাটাল অবস্থার মধ্যে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইমরান খান সব আসনে জয়ী হলে সরকার পতন হবে- এমনটা নয়। তবে সরকারের ওপর নৈতিক চাপ সৃষ্টি হবে। সরকার পতন আন্দোলন আরো বেগবান করতে শক্তি পাবেন ইমরান খান।

সরকার বন্যার্তদের সহায়তা এবং উগ্রবাদীদের হামলার শঙ্কায় উপ-নির্বাচনগুলো আরো ৯০ দিন পেছাতে চেয়েছিল। কিন্তু দেশটির নির্বাচন কমিশন তাতে রাজি হয়নি।

উপ-নির্বাচনগুলো হবে খাইবার পাখতুনখাওয়া, পেশোয়ার, ফয়সালাবাদ, পাঞ্জাব, মুলতান, করাচিতে।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com