রবিবার, ০৬:২১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গৌরনদীতে বে-পরোয়া গতির বাসের ধাক্কায় মাহিন্দ্রা আরোহী বৃদ্ধ নিহত -আহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বেজহার এলাকায় শনিবার দুপুরে  অন্তরা পরিবহনের একটি বে-পরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) দুর্ঘটনায় পতিত হয়।

আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সুনীল দেওয়ান (৬০) নামের মাহিন্দ্রা আরোহী এক বৃদ্ধ নিহত ও দুই মাহিন্দ্রা যাত্রী আহত হয়েছে। আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিন্দ্রাটি বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বেজহার এলাকায় পৌছলে পেছন দিক থেকে বে-পরোয়া গতিতে ছুটে আসা ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাহিন্দ্রাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি ছিটকে মহাসড়কের বাইরে পড়ে দুমড়ে মুচরে যায়।

আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত মাহিন্দ্রা যাত্রী সুনীল দেওয়ান (৬০) এর বাড়ি উপজেলার ভিমেরপাড় গ্রামে। সে ওই গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দেওয়ানের ছেলে। আহত একজন হলেন মোজাফ্ফর সরদার (৩৮) তার বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার বাহের চন্দ্রপুর গ্রামে। আহত অপরজন হলেন এরশাদ হাওলাদার (৩৫) তার বাড়ি গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তরে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com