বৃহস্পতিবার, ১২:২৬ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নারী এশিয়া কাপে আবারো চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পঠিত

নারী এশিয়া কাপে ফের চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে আট আসরের সাতবারই শিরোপা নিজেদের করে নিলো স্মৃতি মান্ধানার দল।

প্রথম ছয় আসরের টানা চ্যাম্পিয়ন তারা, গত আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশের নারীরা। তবে অষ্টম আসরের ফাইনালে আজ শনিবার শ্রীলঙ্কা নারী দলকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের হারানো সিংহাসন পুনরুদ্ধার করলো ভারতীয়রা।

আজ সিলেটে এশিয়া কাপের অষ্টম আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হয় শ্রীলঙ্কান নারীরা। কিছুদিন আগে পুরুষ এশিয়া কাপের শিরোপা জিতেছে লঙ্কানরা। ফলে আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েই মাঠে নামে চামিরা আথাপাত্তুর দল। বিপরীতে ভারতের শক্তি একাধিকবারের চ্যাম্পিয়ন তারা।

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান নারীরা। ব্যাটিংয়ে নেমে রান আউটের ফাঁদে আথাপাত্তু ফিরেন মাত্র ৬ রানে। আথাপাত্তু ফেরার পর ১ রান তুলতেই আরো ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। সেখান আর কেউ হয়ে উঠতে পারেনি ত্রাতা। দ্রুত হারায় আরো ২ উইকেট। ১৮ রানের আগেই ৬ উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত লঙ্কান ব্যাটিং লাইনআপ।

সেখান থেকে রানাভিরার ২২ বলে অপরাজিত ১৮ ও রানাসিংহের ১৩ রানে কোনরকমে ৯ উইকেটে লঙ্কানরা ৬৩ রান সংগ্রহ করে স্কোরবোর্ডে। এই দুজন ছাড়া ১১ ব্যাটারের আর কেউ পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে। তবে অলআউট হওয়া থেকে বাঁচতে সাগরিকা কুমারীর ২৪ বলে ৬ রান মহাগুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।

ভারতের হয়ে রেনুকা শিকার করেন ৫ রানে ৩ উইকেট, স্নেহ রানা ও রাজেশ্বরী শিকার শিকার করেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে ভারত। দলীয় ৩২ রানে মাত্র ৬ করে শেফালি ফিরে গেলেও তখনো ১৩ বলে ২৬ রান নিয়ে চলতে থাকে স্মৃতি মান্ধানার ব্যাট। পরের ওভারে ফিরে যান জামিমা রদ্রিগেজও। তবে মাত্র ২৫ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ৯ ওভারেই ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন স্মৃতি মান্ধানা। ৮ উইকেটের বড় জয় পায় ভারতীয় নারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com