বৃহস্পতিবার, ১১:২১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গাজীপুরে বাসচাপায় নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

গাজীপুরে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকালে মহানগরের বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আহসানুল হক বলেন, সকাল ৮টার পরে বলাকা সার্ভিসের একটি বাসের চাকা পাংচার হওয়ায় চাকা ঠিক করছিল। এরমাঝে একটি ভ্যানগাড়ি ছিল। পেছন থেকে বসুমতি পরিবহনের একটি বাস এসে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com