শনিবার, ০৪:২৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মানুষের শরীরের উপর সূর্যের বহুমুখী প্রভাব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার পঠিত

সূর্যের আলোর উপর জীবজগতের নির্ভরতা নিয়ে কোনো সংশয় নেই৷ কিন্তু মানুষের শরীরের উপর সূর্যের আলোর সব রকম প্রভাব এখনো অজানা৷ বিজ্ঞানীরা সেই রহস্য উন্মোচন করতে বহুমুখী গবেষণা চালাচ্ছেন৷

সূর্য ছাড়া পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন সম্ভব হতো না৷ মানুষের উপর সূর্যের আলোর নানা রকম প্রভাব আছে৷

চিকিৎসক ও মেডিকেল টেকনিশিয়ান প্রোফেসর হ্যার্বার্ট প্লিশকে তার সহকর্মীদের সঙ্গে বাভেরিয়ার এক জলপ্রপাতে পরিমাপের কাজ চালাচ্ছেন৷ মানুষের স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব নিয়ে তারা গবেষণা করছেন৷ সেই লক্ষ্যে তারা অতি বেগুনি রশ্মি মাপছেন৷ প্লিশকে বলেন, এখানে একদিকে দৃশ্যমান রশ্মি দেখা যাচ্ছে৷ অন্যদিকে ইউভি-এ এবং ইউভি-বি-র অংশও রয়েছে৷ স্বাস্থ্যের উপর এই দুই রশ্মির বিশেষ প্রভাব রয়েছে৷ তার কিছুটা ইতিবাচক, কিছুটা নেতিবাচক৷

শক্তিতে ভরপুর আলট্রাভায়োলেট রশ্মি মানুষ দেখতে পায় না, অনুভবও করতে পারে না৷ তবে অতি বেগুনি রশ্মি ক্যান্সারেরও কারণ হতে পারে৷ চোখে কনজেক্টিভাইটিস এবং কর্নিয়ার প্রদাহও ঘটাতে পারে৷ তবে সেটির কিছু ইতিবাচক বৈশিষ্ট্যও রয়েছে৷ হ্যার্বার্ট প্লিশকে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আল্ট্রাভায়োলেট-বি রশ্মির মাধ্যমে সূর্য ত্বকে ভিটামিন ডি সৃষ্টি করে৷ শরীরের ক্যালসিয়াম ভারসাম্যের ক্ষেত্রে ভিটামিন ডি-র বিশেষ গুরুত্ব রয়েছে৷ হাড়গোড়ের স্থিতিশীলতা বজায় রাখতে ক্যালসিয়াম ভারসাম্য অত্যন্ত জরুরি৷ অর্থাৎ অস্টিওপরোসিস প্রতিরোধ করতে শরীরে যথেষ্ট মাত্রায় ভিটামিন ডি প্রয়োজন৷ সূর্যের আলো পেলে তবেই সেটা সম্ভব৷

চর্মরোগের চিকিৎসার ক্ষেত্রেও অতিবেগুনি রশ্মি কাজে লাগানো হয়৷ যেমন ক্লাউস লাঙে ১৫ বছর ধরে সোরিয়াসিস রোগে ভুগছেন৷ ক্রনিক এই ত্বকের রোগের কারণে চুলকানি ও প্রদাহ দেখা যায়৷ ক্লাউস বলেন, অস্বস্তি দূর করতে চুলকানোর প্রবল ইচ্ছা জাগে৷ অবশ্যই সেটা করা উচিত নয়৷

চিকিৎসার শুরুর সময় ক্লাউস লাঙের শরীর এমন দেখতে ছিল৷ আজ সোরিয়াসিসের চিহ্ন প্রায় চোখেই পড়ে না৷ ‘সিঙ্ক্রোনাস বালনিওফোটোথেরাপি’র সাহায্যে সেটা সম্ভব হয়েছে৷ এর আওতায় রোগীকে লবণাক্ত পানিভরা আধারে শুয়ে পড়তে হয়৷ সে সময়ে তার উপর কৃত্রিম অতিবেগুনি রশ্মি নিক্ষেপ করা হয়৷ লবণের সাহায্যে সেই রশ্মি আরও ভালোভাবে ত্বকে প্রবেশ করে৷ সেই প্রভাব ‘অ্যান্টি ইনফ্লেমেটরি’, অর্থাৎ প্রদাহ মোকাবিলা করে৷ লবণ ত্বকের ক্ষত দূর করতেও সাহায্য করে৷

চর্মরোগ বিশেষজ্ঞ ক্রিস্টফ লিবলিশ বলেন, সোরিয়াসিস নিরাময় করা সম্ভব নয়৷ অর্থাৎ রোগীরা সপ্তাহে তিন বার পর্যন্ত আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন৷ সাধারণত ২৫টি থেরাপির পর আমরা উন্নতি লক্ষ্য করি৷ কোনো কোনো রোগীর ৭০টি পর্যন্ত সেশনের প্রয়োজন হয়৷ সেটা রোগীর উপর নির্ভর করে৷ একবার স্থিতিশীল হলে তখন আর এত ঘনঘন রশ্মি নিক্ষেপের প্রয়োজন হয় না৷

নিউরোডার্মাটাইটিস বা ভিটিলিগো রোগের ক্ষেত্রেও এই থেরাপি কাজে লাগতে পারে৷ ক্লাউস লাঙে আপাতত ছুটি পেয়েছেন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে৷ থেরাপি সম্পর্কে খুবই সন্তুষ্ট, বেশ কাজে লেগেছে৷ দেখছেন, ক্ষতগুলি প্রায় দূর হয়ে গেছে৷

কয়েক মাস পর তাকে আবার এক থেরাপি সেশন করাতে হবে৷ এদিকে হ্যার্বার্ট প্লিশকে ও তার সহকারী আরও পরিমাপ চালিয়েছেন৷ অতিবেগুনি রশ্মির আরেকটি প্রভাবও রয়েছে৷ প্লিশকে বলেন, গ্রীষ্মকালে আমরা সবসময়ে ভাইরাল রোগের তেমন প্রকোপ দেখি না৷ সূর্যের রশ্মির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে৷ অবশ্যই একাধিক প্রভাবের সম্ভাবনা রয়েছে বটে, তবে প্রাকৃতিক ইউভি-বি ও ইউভি-এ রশ্মি ভাইরাসও খতম করে৷

সূর্য ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়৷ সূর্য আমাদের মনে আনন্দ দেয়, ইতিবাচক প্রভাব রাখে৷ তবে সূর্যের আলো শুধু নির্দিষ্ট মাত্রায় উপভোগ করা উচিত৷ সেইসঙ্গে প্রয়োজনীয় সুরক্ষাও জরুরি৷ সৌজন্যে : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com