রবিবার, ০১:৩৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউপি নির্বাচন ভোটকেন্দ্রের সামনে অস্ত্রের মহড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউপিনয় প‌রিষদ (ইউপি) নির্বাচ‌নকে কেন্দ্র করে আওয়ামী লী‌গ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ভোটকে‌ন্দ্রের সাম‌নে উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন গণমাধ্যমকে জানান, কে‌ন্দ্রে এজেন্ট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। পুলিশ সেখানে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নিয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন উভয়পক্ষের সমর্থকরা। এতে করে সেখানে উত্তেজনা দেখা দেয়। একটু পরেই তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, হাইকোর্টের আদেশে গোপালপুরের ঝাওয়াইল ও হেমনগর ইউপিতে ভোটগ্রহণ স্থগিত ছিল। আজ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com