বৃহস্পতিবার, ০৫:০৪ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পঠিত

সিনেমা অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে চিত্রনায়ক শাকিব-বুবলী’র বিয়ে, সন্তান আর বিচ্ছেদের খবর। সম্প্রতি গুঞ্জন উঠেছে গত ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। আর বিষয়টি নিয়ে এই দুই তারকার কোন বক্তব্য নেই বলে সেই গুঞ্জন আরও জোরেশোরে ছড়িয়ে যাচ্ছে।

অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বুবুলী।অনলাইনকে তিনি বলেন, ‘বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন সুবাতাস বইছে। অথচ আমরা সবাই মেতে আছি, অন্যের ব্যক্তিজীবন নিয়ে। এই চর্চাটা ঠিক না। আসলে পর্দার শিল্পী হিসেবে আমি বলব, ব্যক্তিজীবন ব্যক্তিজীবনেই থাক। এটাকে নিয়ে কেন সবার এতো মাথাব্যাথা! সবখানে এখন এই চর্চা, কেন? সবার এতো জানার আগ্রহ কেন? এমন পরিস্থিতিকে কাজ করতে গেলেও তো মানসিক ভাবে ভালো থাকা যায় না।’

তারকা শিল্পীদের ব্যক্তিজীবন সম্পর্কে ভক্ত-দর্শকদের আগ্রহ বরাবরই অনেক বেশি। প্রচলিত আছে, শিল্পীদের ব্যক্তিজীবন বলে কিছু নেই। তাই সবাই জানতে চায়, আপনাদের প্রসঙ্গে। সম্প্রতি বিচ্ছেদের যে গুঞ্জন উঠেছে তা কতটুকু সত্য? উত্তরে বুবলী বলেন, ‘যদি বিচ্ছেদেই হতো তাহলে বিয়ে সংবাদটি প্রকাশ্যে কেন আনলাম। আমি মনে করি, এসব গুজব কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাড়াচ্ছে। এর কোন ভিত্তি নেই। আমি শুধু এটুকু বলি, এসব গুজবে কান দিবেন না। সময় হলে আমিই বিষয়টি সামনে আনব; যেভাবে বিয়ে আর সন্তানের প্রসঙ্গটি সামনে এনেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এ ধরণের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান করছি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com