সোমবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা বাইডেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পঠিত

ইউক্রেনজুড়ে গতকাল সোমবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সকালে রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ১৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ।

রাশিয়ার এমন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন জেলেনস্কিকে ফোনে এসব প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করেছেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনকে রক্ষা করার জন্য দেশটির যেসব সাহায্য দরকার তা দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে। বাইডেন ফোনে এসব সহযোগিতা করার প্রতিজ্ঞা করেছেন।

এ ছাড়া বাইডেন জেলেনস্কিকে বলেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও পার্টনাররা রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখবে। একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সাহায্য চালিয়ে যাবে।

এদিকে গতকালের হামলার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মিলিটারি কমান্ড, জ্বালানি ও যোগাযোগ স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com