বুধবার, ০৯:৩৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বিয়ের পরেও প্রাক্তনের সঙ্গে কি বন্ধুত্ব রাখা উচিত?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পঠিত

জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে। কিছু সম্পর্ক বহু বছর টিকে যেতে পারে, কিছু সম্পর্কের সময়কাল কয়েক মাসেই থেমে যায়। একটা সময় জুড়ে আর একজন মানুষকে চেনা, তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, নিজের ভালো-খারাপ সবটুকু নিয়ে তার সামনে তুলে ধরা, কিন্তু তার পরেই বিচ্ছেদ।

বিয়ের আগে এমন অনেক প্রেম বা সম্পর্ক থাকে, যা আদতে ছোটগল্পের মতো ৷ দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর বাবা-মায়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে হয়। নতুন সঙ্গীর সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে, তবে পুরোনো প্রেমিকের স্মৃতি শেষ হয়েও যেন শেষ হয় না। রয়ে যায় তার রেশ।

তবে সেই মানুষটি যদি বিয়ের পরেও আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায়? তাহলে আপনি কী করবেন?
* বিবাহিত জীবনের মূল ভিত্তি বিশ্বাস। তাই নতুন সঙ্গীর কাছ থেকে প্রেমিক বা প্রেমিকার বিষয়টি না লুকানোই ঠিক। আপনাকেই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে।পুরোনো প্রেমিকের সঙ্গে শুধু বন্ধুত্ব রাখা সম্ভব কি না? মানুষের মন ঘুরে যেতেই পারে। মনে রাখবেন, আপনার সঙ্গে আরেকজনের জীবন জড়িত। যদি মনে কোনো সন্দেহ থাকে, তাহলে এই পথে না যাওয়াই ভালো।

* যদি মনে করেন, পুরোনো প্রেমের সম্পর্ক থেকে নিজেকে পুরোপুরি বের করতে পেরেছেন। নতুন সঙ্গীর সঙ্গে ভালো আছেন। প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলবে না। তাহলে বন্ধুত্বের কথা ভাবতে পারেন। তবে পুরো বিষয়টা আপনার সঙ্গীকে জানিয়ে করবেন।

* সম্পর্কে থাকাকালীন একে অপরের প্রতি এক ধরনের অধিকারবোধ জন্মে যায়। কিন্তু বিচ্ছেদের পরে সেটি থাকে না। তাই কিছু বিষয়ে আপনার এবং তার নিজস্ব পরিধির ব্যাপারে জানা থাকাই ভালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com