বৃহস্পতিবার, ০১:১০ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বৃষ্টিতে শেষ বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা ক্ষীণ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে। তবে ভারতের বিপক্ষে থাইল্যান্ডের হারে ফের উজ্জ্বল হয় স্বপ্ন। কোনো হিসাবের দিকে চেয়ে না থেকে শুধু সংযুক্ত আরব আমিরাতকে হারালেই সরাসরি সেমিফাইনালে উঠে যেত নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো দূরে থাক টচ পর্যন্ত করা হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পয়েন্ট তালিকা ভাগাভাগি করে নেয়ায় বাংলাদেশের যাত্রা এখানেই শেষ হলো।

আর এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

মঙ্গলবার (১১ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াত থাইল্যান্ডের সমান। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলতো বাংলাদেশই।

৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। অথচ এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল থাইল্যান্ড। কিন্তু পরের তিন ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে সেমিতে খেলার রাস্তা তৈরি করে রাখে তারা। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাকা থাইল্যান্ড সেমিফাইনালে লড়বে ভারতের বিপক্ষে।

সব দিক থেকে এইবারের এশিয়া কাপে শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com