সোমবার, ০৮:১৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

গরুকে ভারতের জাতীয় পশুর করার আবেদন জানিয়ে বিপাকে আইনজীবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারই জাতীয় পশু হিসাবে ঘোষিত। তবে সুপ্রিম কোর্টে এক মামলায় আবেদন করা হয় যে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। সেই জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।

বিচারপতি এসকে কৌল এই মামলা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ভারতের জাতীয় পশু ঘোষণা করা কি সুপ্রিম কোর্টের কাজ?’ এদিকে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘গরুকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভারত সরকারের দিক থেকে। গোমূত্র ব্যবহার হয়, গোবর লাগে চাষের কাজে। গরুকে সংরক্ষণ করতে হবে।’

এই আবেদন শুনে বিচারপতি কৌল বলেন, ‘আপনারা এমন আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? ’

তার সাফ প্রশ্ন ‘এটা কি কোর্টের কাজ?’ তিনি আরো প্রশ্ন করতে থাকেন, ‘এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে? ’

উল্লেখ, জনস্বার্থ মামলা তখনই দায়ের করা যায়, যখন মানবাধিকার সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন হয় বা আইন লঙ্ঘন হয়। কিম্বা সাধারণ মানুষের জীবনে এর প্রবল প্রভাব পড়ে। এই মমলায় সেই নিরিখে শীর্ষ আদালতের প্রশ্ন, এই মামলায় ভারতের সাধারণ মানুষের জীবনে কোন কোন প্রভাব পড়েছে?

কোর্ট পরে জানিয়ে দেয় যে এটাই ভালো হবে যে যাতে আবেদনকারী নিজে মামলা তুলে নেন। শেষমেশ কোর্টের আবেদনকারীর আইনজীবীকে এই মামলা তুলে নিতে বলা হয়। আর তা তিনি তুলে নেন। কার্যত মামলাকে সরাসরি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আবেদনকারী আইনজীবী বলেন, ‘এটা সরকারই ঠিক করুক, আমরা কাউকে জোর করছি না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com