মঙ্গলবার, ০৯:৩৬ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম কাফীর পক্ষে মতবিনিময় সভা  আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ  আগৈলঝাড়ায় গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ার ইউএনও এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দীপের পর দিশা নতুন সমীকরণ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ : গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক ১

করোনায় আক্রান্ত এক লাখ ৭১ হাজার, মৃত ৬৫৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৭১ হাজার ২২৯ জন। আর মারা গেছেন ৬৫৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন। মারা গেছেন ৬৫ লাখ ৬১ হাজার ৮১৯ জন। আর সুস্থ হয়েছেন ৬০ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৪৯৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৫ লাখ ৭২ হাজার ১১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৭১৬ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮১৪ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৬২৬ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২০৪ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯২৮ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com