বুধবার, ০৯:৫৭ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

বিএনপি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘আপনারা লক্ষ্য করেছেন, আমরা মানুষের মধ্যে যাওয়া শুরু করেছি। কিছুদিন আগেও যারা বিদ্রুপ করত বিএনপি নাই, বিএনপির চিহ্ন নাই। বিএনপি রাস্তায় নামায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। আমান উল্লাহ আমানের এই বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের পাঁচজন প্রাণ দিয়েছে। আমাদের হাজারো লোক প্রাণ দেবে। আমরা অবশ্যই দেশে শান্তি ফিরিয়ে আনবো।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০’র গণঅভ্যূত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে সংসদ বিলুপ্ত করেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন। এই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে পার্লামেন্ট নির্বাচন দেন। জনগণের ভোটে নতুন সরকার হবে। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ ও যুব সমাজকে অনুরোধ করব, আরও এগিয়ে আসুন। নিজের ভাগ্যের কথা চিন্তা না করে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন। যুক্ত হন, দেশের মানুষকে মুক্ত করার চলমান আন্দোলনে। আমাদের নেতা বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে তাদের পরাজিত করব।’

জিহাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এই স্মরণসবায় ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী, হেলাল ফজলুল হক মিলন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com