মঙ্গলবার, ১০:১৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

নিউজিল্যান্ডের মসজিদে বয়ান দিলেন পাকিস্তানের রিজওয়ান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পঠিত

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের একটি মসজিদে বয়ান করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান দল। দলটির অন্যতম সেরা খেলোয়াড় রিজওয়ান। তিনি টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটারও। তবে ক্রিকেটের বাইরে তাকে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বেশ কয়েকবার দেখা গেছে।

কিছুদিন আগেই পাকিস্তানের টিম বাসে রিজওয়ানকে কোরআন পড়তে দেখা যায়। এবার ক্রাইস্টচার্চের একটি মসজিদে বয়ান দিতে দেখা গেছে ধর্মভীরু এই ক্রিকেটারকে।
ভিডিওতে দেখা যায়, মিম্বরে বসে রিজওয়ান বলছেন, ‘আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেয়া। সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে। এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটি আমাদের জন্য নেয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছুই ছিল না। এরপর একে একে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যা কল্যাণকর, তা সৃষ্টি করে সুন্দর এক পৃথিবী গড়ে দিয়েছেন। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com