বৃহস্পতিবার, ০১:১০ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের ঠাঁই

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

২০২২ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেলো বাংলাদেশের পতাকা। দেশটির দোহা আল কার্নিশ ইসলামিক মিউজিয়াম পার্কে নির্মিত ফ্ল্যাগ প্লাজায় ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলসহ মোট ১১৯ দেশের পতাকা স্থান পেয়েছে। বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে ৮টি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশী প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের রয়েছে বিশেষ ভূমিকা। রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে আনন্দিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।

ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৪০ দিন। ইতোমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com