বৃহস্পতিবার, ০৫:০২ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে তার ব্যক্তিজীবন নিয়ে। আর এটি যেন দেশের মানুষের কাছে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে আবার আছে শাকিবিয়ানদের সঙ্গে নানা মানুষের তর্ক-বিতর্ক। এতদিন ব্যক্তিজীবন প্রসঙ্গে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন শাকিব, বলেছেন নানা কথা।

চলমান সমালোচনার জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘সিনেমার নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ। আর মানুষ হিসেবে আমারও ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে। তাই বলে তাতে ঝড়-ঝঞ্ঝার তো কিছু নেই। আমাকে নায়ক হিসেবে দেশ-বিদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। তাই আমার সব ব্যাপারে তাদের জানার আগ্রহটা একটু বেশি। এটা দোষের কিছু নয়।’

বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা আছে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে, এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে, সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। আর এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়। প্রেম-বিয়ে তো মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত ব্যাপারগুলো কখনই মানুষের সামনে আনতে চাই না।’

আপনার বেলাই কেন বারবার এমন ঘটনা ঘটছে জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘বিষয়টি কিন্তু এমন না, ক্যারিয়ারে আমি এ পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন।’

আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের আগামী ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘দুজনই আমার আদরের সন্তান। আমি দুই পুত্রকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেক কেয়ার করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে, সে চেষ্টাই আমার প্রধান দায়িত্ব। ওরা বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com