বুধবার, ০৮:৩৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

সুস্থ আছি, সামনের মাসে দেশে ফিরছি: রওশন এরশাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬৪ বার পঠিত

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি, আগামী নভেম্বরে মাসে দেশে ফিরে আসব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে থাইল্যান্ড থেকে ভিডিওবার্তায় তিনি এ সব কথা বলেন। রওশন এরশাদ বলেন, ১১ মাস হয়েছে আমি এখানে (ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন) আছি। কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি। তিনি বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে।

রওশন এরশাদ বলেন, সারাবিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। তাহলে আমরা কেন নির্বাচনে ইভিএম ব্যবহার করব না? আমরা ইভিএমের নির্বাচন করব। যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com