রবিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কারাভোগ শেষে ভারতে ফিরলো ১৩৫ জেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ১৩৫ জন ভারতীয় জেলে।

গতকাল মঙ্গলবার আদালত এসব জেলেদের মুক্তির আদেশ দেন। পরে বিকেলে বাগেরহাট জেলা কারাগার থেকে এসব জেলেদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্ত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

 

বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ইন্ডার জিৎ সাগরের কাছে হস্তান্তর করেন।

পরে সড়ক পথে পুলিশ প্রহরায় তাদের মোংলায় নেওয়া হয়। মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ৮টি ট্রলার নিয়ে বিকেলে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে রওয়ানা হয়ে যান তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এফ বি মা করুণাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষ্মী নামক ২টিসহ মোট ৮টি ট্রলারে ১৩৫ জন ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে মোংলা ছেড়েছেন। ভারত থেকে এ সব জেলেদের নিতে আসা তাদের স্বজনরাও এ ট্রলারে রওয়ানা হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ জুন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময়  আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। এরমধ্যে গত ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী। এরপর আটক ওই ১৩৫ জেলেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com