বুধবার, ১১:৫৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মঈন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পঠিত

ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট আর খেলবেন না মঈন আলী। সোমবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন এই অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী এই তারকা সাদা জার্সিতে এক বছরেরও বেশি সময় আগে সবশেষে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

ইংলিশদের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আগেই এ ব্যাপারে কথা বলে রেখেছেন মঈন। সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলা মঈন ২৮.৬৯ গড়ে ২৯১৪ রান করেছেন। বল হাতে উইকেট নিয়েছেন ১৯৫টি।

রোববার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটে ফেরার দরজাটা তার চিরতরে বন্ধ করা উচিত। মূলত বয়সের কারণেই এমনটা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই বলেও এসময় জানান মঈন।
মঈন বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা গর্বের বিষয় এবং আমার স্বপ্নও পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন,‘ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে।  দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com