মঙ্গলবার, ০৮:১২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

কারা পুলিশের মহাপরিচালককে গলাকেটে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পঠিত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে কারা পুলিশের মহাপরিচালক হেমন্ত লহিয়াকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জম্মুর উদাইওয়ালা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

হেমন্ত লহিয়াকে হত্যার দায় স্বীকার করেছে লস্করের শাখা গোষ্ঠী ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স’ (পিএএফএফ)। এ হত্যাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ছোট্ট উপহার’ বলেও কটাক্ষ করেছে জঙ্গী গোষ্ঠীটি।

অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানান, সোমবার গভীর রাতে হেমন্ত লহিয়ার লাশ উদ্ধার হয়। এ ঘটনার পর তার বাড়ির কাজের লোক ইয়াসির পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ইয়াসির এ হত্যায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে হত্যার দায় স্বীকার করে পিএএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাদের স্পেশাল স্কোয়াড লহিয়ার ওপর হামলা চালিয়েছে।’ ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার লহিয়া। গত আগস্টে তিনি কারা পুলিশের মহাপরিচালকের দায়িত্ব নেন। তার মাস দুয়েকের মধ্যেই খুন হলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com