সোমবার, ০৬:০২ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্প্রচারমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

এছাড়া মানহানির অভিযোগে সিএনএনের কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন, সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসেবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে। সিএনএন অবশ্য এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান ট্রাম্প তার ২৯-পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যে- তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মামলায় দাবি করা হয়েছে, ‘রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে সিএনএন বাদীকে (ট্রাম্পকে) ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর লেবেল দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com