বুধবার, ০১:১৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

৪ বছর আগে বুবলীকে বিয়ে করেন শাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে আর সন্তানের বিষয়টি এতদিন শোবিজে গুঞ্জন হিসেবেই ছিল। তবে গত শুক্রবার তারা দুজনেই বিষয়টি প্রকাশ্যে আনেন। জানান, তাদের সংসারে পুত্রসন্তান হয়েছে। নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম নেয় বীর। তবে এখনো আড়ালে আছে তাদের বিয়ের সংবাদটি।

অবশেষে বিয়ে তারিখ প্রকাশ্যে আনলেন বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। সঙ্গে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুটি ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে, গত ২৭ আগস্ট ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর খোঁজ নিয়ে জানা যায়, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এ নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনে ‘২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এরপরই দেশের সংবাদ মাধ্যমগুলো খুঁজতে শুরু করে এর সত্যতা। অবশেষে শাকিব-বুবলী দু’জনেই তা স্বীকার করেন পরদিন সকালে। আর তারাই প্রকাশ্যে আসেন তাদের সন্তান বীরের ছবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com