বুধবার, ১১:৫৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

১২ ওভারেই ম্যাচ জিতে নিলেন পাকিস্তানের মেয়েরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

থাইল্যান্ডের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ, দুদিন পর একই মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রায় একই রকম পারফরম্যান্স দেখাল পাকিস্তান।

১২ ওভারে তথা ৪৬ বল হাতে রেখে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের মেয়েরা।  একই মাঠে এশিয়ার কাপে উদ্বোধনী ম্যাচে ৫০ বল হাতে রেখে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারান টাইগ্রেসরা।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ইনিংস।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান তোলে নিগার সুলতানার দল।

আর ৭১ রানের মামুলি লক্ষ্য ১ উইকেট হারিয়েই পার করে দিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার মুনিবা আলিকে কেবল ফেরাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

ওপেনিং জুটিতে ৭.২ ওভার খেলে ৪৯ রানের জুটি গড়েন পাকিস্তানের মুনিবা আলি ও সিদ্রা আমিন। ৮ম ওভারে সালমা খাতুনের তৃতীয় ডেলিভারিতে কিপারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুনিবা।  ১৯ বলে ১৪ রানে ফেরেন তিনি।

এর পর আর কোনো বিপদ ঘটেনি পাকিস্তান শিবিরে। ওয়ানডাউনে নামা অধিনায়ক বিসমাহ মারুফকে সঙ্গে নিয়ে ১২. ২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যান ওপেনার সিদ্রা।

৩৫ বলে ৩৬ করে নটআউট থাকেন সিদ্রা।  ২০ বলে ১২ রান করেন বিসমাহ।

এর আগে টসে হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ।  ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খান বাঘিনীরা।  স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারান তারা।  এর পর আর ম্যাচে ফিরতে পারেনি লাল-সবুজের দল।

পাকিস্তানি বোলারদের তোপে পড়ে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৭০ রান তুলতে পারে তারা।

সর্বোচ্চ রান আসে সাবেক অধিনায়ক সালমা খাতুনের ব্যাট ছুঁয়ে। ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানার।  ৩০ বলে ১৭ রান করেন তিনি।

ম্যাচের শুরুতে ওপেনার শামীমা ফেরেন মাত্র ১ রান করে। ডায়ানা বেগের বল ইনসাইড এজ হলে বোল্ড হন এ ওপেনার। পরের ওভারে সাদিয়া ইকবালের একটি ডেলিভারি স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক। তিনিও করেন মাত্র ১ রান।

এর পরের ওভারে ডায়ানা বেগের দ্বিতীয় শিকারে পরিণত হয় রোমানা আহমেদ। এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন মাত্র ১ রানে।

দলীয় ২৭ রানের মাথায় এলবিডব্লিউ হন লতা মণ্ডল। তিনি করেন ১৯ বলে ১২ রান।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন ডায়ানা বেগ ও নিদা দার।  একটি করে পেয়েছেন সাদিয়া ইকবাল ও উমাইমা সোহাইল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com