শনিবার, ০৮:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য কুবির হল বন্ধ ঘোষণা, পরীক্ষা স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়া কেন্দ্র করে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

একই সঙ্গে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টায় ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও প্রভোস্টরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল বন্ধ ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

এ ছাড়া ১০-১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের পরিবহণও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে শনিবার (১ অক্টোবর) প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সামনেই অর্ধশতাধিক বহিরাগত ক্যাম্পাসে মহড়া দেয়।

এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের প্রতিহত করতে ধাওয়া দেন বর্তমান কমিটির নেতারা। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com