বৃহস্পতিবার, ০১:০৫ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মেসির বিদায়ে যে বার্তা দিলেন রোনালদো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩২ রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২ নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা অভিনেতা নানা পাটেকর মারা গেছেন সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩ ভিসা ও ভ্রমণ সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধিসহ বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন-বিক্ষোভ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ

কুমিল্লায় এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহেল ও সহযোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

কুমিল্লা নগরীর ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হয়েছেন।

আজ সোমবার বিকালে নগরীর পাথুরীয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ সোমবার সন্ধ্যায় দুজনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন তাকে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল লুটিয়ে পড়েন। এ সময় আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন। তারা হলেন আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল, মো. রাসেল ও হরিপদ সাহা। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ করতে করতে চলে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com