সোমবার, ০৪:৫৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

হারিকেনে বিধ্বস্ত ফ্লোরিডা পরিদর্শনে যাবেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডায় পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি ইয়ান। ঝড়োর তাণ্ডবে এখন পর্যন্ত ৪৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

হারিকেন আঘাত হানার পর শনিবারও রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে। এর আগে, বুধবার ফ্লোরিডার উপকূলে আঘাত হানে ৪ মাত্রার শক্তিশালী হারিকেন। এতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছেড়ে যাওয়া বাসিন্দারা এখনও ফিরতে পারেনি।

হারিকেনের তাণ্ডবের কারণে ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত ৯ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। সংযোগ স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com