বৃহস্পতিবার, ১১:৫৭ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

শুভ জন্মদিন রকস্টার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আজ রকস্টার জেমসের জন্মদিন। ১৯৬৪ সালের আজকের দিনে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। ৫৯ বছরে পা রাখলেন সংগীতের এই কালপুরুষ। দিনটি ঘিরে জেমস নিজে যত না উদযাপন করেন, তার চেয়ে হাজার গুণ বেশি উদযাপন করে থাকেন ভক্তরা। তাদের নানা পাগলামির খবর ভেসে আসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায়। ভক্তরা জেমসকে চমকে দিতে কখনো দেড় হাজার কেজি ওজনের কেক বানান। কেউবা ঢাকা শহরে টাঙিয়ে দেন বিশাল বড় বিলবোর্ড! বাসে বাসে দেখা যায় জন্মদিনের শুভেচ্ছাসহ পোস্টার। প্রতিবছরের মতো এবারও হয়তো ভক্তদের এমন পাগলামিতে সিক্ত হবেন এই নগরবাউল।

আজকের বিশেষ দিনটি কীভাবে কাটবে জেমসের? ভক্তদের মনের কৌতূহল দূর করতে নগরবাউল মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, দিনটি ঘিরে তেমন কোনো আগ্রহ তার নেই। অন্য দশটা দিনের মতোই সাদামাটাভাবে কাটাবেন। দেশের বিভিন্ন জেলার ভক্তরা প্রতিবছর জেমস ভাইয়ের জন্মদিন উদযাপনে নানা আয়োজন করে থাকেন। বিভিন্ন জেলার ‘দুষ্টু ছেলের দল’ নামে জেমসের ভক্তরা দিনব্যাপী বিভিন্ন আয়োজন রেখেছে। এসব ভালোবাসায় সত্যিই জেমস অভিভূত, ভক্তদের ভালোবাসায় রকস্টার সিক্ত হন।

জেমস যে এক উন্মাদনার নাম। রক, ব্লুজ থেকে শুরু করে ফিউশন, ফোক ও মেলোডি গানের মধ্য দিয়ে জয় করেছেন অগণিত ভক্ত-শ্রোতার হৃদয়। ‘ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘বাবা কতদিন দেখিনি তোমায়’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’, ‘মা’সহ আরও কত কত গান! যেগুলো ভক্তহৃদয়ে যুগের পর যুগ গাঁথা থাকবে। শুধুই কি বাংলা গান? হিন্দি গান গেয়েও উপমহাদেশের শ্রোতাদের অন্তরে লিখেছেন জেমস তার নাম। ‘আলবিদা’, ‘বেবাসি’, ‘ভিগি ভিগি’ গানের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com