সোমবার, ০৪:৫৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

শিশুকে যৌন নির্যাতন, আসামির ১৪২ বছরের জেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পঠিত

ভারতে ১০ বছরের শিশুকে টানা দুই বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে আনন্দন পি আর ওরফে বাবু (৪১) নামের এক ব্যক্তিকে ১৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কেরালার এক পকসো আদালত। পাশাপাশি তাকে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। অনাদায়ে দেওয়া হয়েছে আরও তিন বছরের কারাদণ্ড।

রায়ে পকসো আদালত জানায়, বাবুকে ১৪২ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও দিতে হবে তাকে। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও তিন বছর জেল খাটতে হবে।

গত বছরের ২০ মার্চ তিরুভাল্লা পুলিশ একটি অভিযোগ নথিভুক্ত করে। এতে লেখা ছিল, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে একটি ১০ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি চলেছে যৌন নির্যাতনও। শিশুটি বাবুরই এক আত্মীয়ের মেয়ে। শিশুটির মা, বাবার সঙ্গে একই বাড়িতে বাবু বসবাস করতেন।
আত্মীয় বাবুকে বিশ্বাস করতেন শিশুটির মা, বাবা। সেই সুযোগ নিয়ে দিনের পর দিন ধরে শিশুটির ওপর অত্যাচার চালিয়েছেন বাবু। ঘটনা জানাজানি হলে থানায় অভিযোগ দায়ের হয়। তারপর গ্রেপ্তার করা হয় বাবুকে। তোলা হয় আদালতে।

পাথানামথিট্টা জেলা পুলিশ বলেছে, মামলায় সাক্ষীর বক্তব্য, মেডিকেল রেকর্ড এবং প্রমাণ প্রসিকিউশনের পক্ষে শক্তিশালী ছিল। উল্লেখ্য, কেরালার পাথানামথিট্টার পকসো আদালত এর আগে এত দীর্ঘ শাস্তির সাজা কাউকে শোনায়নি।twitter sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com