সোমবার, ০৫:০৫ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১৫৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১৫৭ জনের। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৯ হাজার ২২১ জন। একই সাথে সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৯২০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৭৪ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ২৫২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৯৯৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮২ লাখ ৩২ হাজার ৩৫৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮০৩ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯১ হাজার ১১২ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬৫৫ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৩ লাখ ৯১ হাজার ২১১ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১১২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ১৫ হাজার ১৪৯ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com