মঙ্গলবার, ০৬:২৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

কিয়েভের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান পুতিনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৬১ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের প্রতি ইউক্রেনে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাকালে শুক্রবার তিনি এ আহ্বান জানান।

ক্রেমলিনে টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা কিয়েভ সরকারের প্রতি অবিলম্বে যুদ্ধ এবং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছি। একইসাথে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরারও আহ্বান জানান।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে রুশ ফেডারেশনের নতুন এই চার অংশকে ফেডারেল অ্যাসেম্বলি সমর্থন জানাবে। কারণ, এটা লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা করতালি ও উচ্ছ্বাস প্রকাশ করে পুতিনের এই ঘোষণাকে সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com